মানিক চৌধুরীর মরণোত্তর সন্মাননা গ্রহণ করছেন দীপংকর চৌধুরী কাজল ২৭ ২ ২০১১ইং

সোমবার, ২৯ জুন, ২০২০

শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি
                           -------------

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার ১২নং অভিযুক্ত ও মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত ভূপতি ভূষণ চৌধুরী প্রকাশ মানিক চৌধুরী'র মৃত্যুবার্ষিকীতে হাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের পক্ষ থেকে তাঁর স্মৃতিস্তম্ভে আজ ৩০/০৬/২০২০ মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সহ-সভাপতি শ্রী দুলাল মহাজন, সাধারণ সম্পাদক শ্রী তিলকেশ্বর বিশ্বাস ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।