মানিক চৌধুরীর মরণোত্তর সন্মাননা গ্রহণ করছেন দীপংকর চৌধুরী কাজল ২৭ ২ ২০১১ইং

শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১১

মানিক চৌধুরীকে জাতীয় বীর ঘোষণার দাবি

প্রিয় চট্টগ্রাম ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে মামলার অন্যতম অভিযুক্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে আইয়ুব খানের গদি যখন নড়বড়ে, তখন শেখ মুজিবুর রহমান ও তার সঙ্গীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে। তখন শেখ মুজিবের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গীদের অন্যতম ছিলেন চট্টগ্রামের ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী। তিনি মানিক চৌধুরীকে জাতীয় বীর ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানিক চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম এই স্মরণসভার আয়োজন করে। আহ্বায়ক মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টুর সভাপতিত্বে সংগঠনের স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এমএ মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ খান, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অধ্যক্ষ সন্তোষ ভূষণ দাশ, নাইমুদ্দিন চৌধুরী, মাহতাব উদ্দিন চৌধুরী, অশোক সাহা, মহিউদ্দিন রাশেদ ও রেজাউল করিম চৌধুরী। সভায় প্রবন্ধ পাঠ করেন দৈনিক প্রথম আলোর সিনিয়র সহকারী সম্পাদক মোহাম্মদ শামসুল হক।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী হিসেবে মানিক চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে ভূমিকা রেখেছেন জাতির ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বক্তারা আগরতলা ষড়যন্ত্র মামলা স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য এবং চট্টগ্রামে মানিক চৌধুরীর স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।
এর আগে ৩০ জুন মানিক চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ প্রয়াতের গ্রামের বাড়ি পটিয়ার হাবিলাসদ্বীপে তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক পংকজ কুমার দস্তিদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু। বক্তব্য রাখেন অ্যাডভোকেট নির্মল চন্দ্র শর্মা, কিরণ লাল আচার্য, সুনীল কৃষ্ণ দে, স্বপন সেন, প্রকৌশলী আশুতোষ দাশ, প্রকৌশলী টিকে সিকদার, সুশান্ত কুমার রায়, অর্ধেন্দু বিকাশ নন্দী, রাখাল চন্দ্র ঘোষ, ডা. অজিত চৌধুরী, অসিত কুমার দাশ, সুভাষ চৌধুরী, সত্যজিৎ পালিত ও বাবুল দাশ বৈদ্য।
সভায় বক্তারা বলেন, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে মানিক চৌধুরীর অবিস্মরণীয় অবদান জাতীয় ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে এই আন্দোলনকালে তিনি অনেক নির্যাতন সহ্য করেন। মানিক চৌধুরীদের সংগ্রামের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ।
বক্তারা মানিক চৌধুরীর নামে চট্টগ্রাম নগরীতে একটি সড়কের নামকরণ এবং হাবিলাসদ্বীপ গ্রামে তার বাস্তুভিটা সংরক্ষণের দাবি জানান। 


 সূত্রঃসমকাল

কোন মন্তব্য নেই: