পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | তারিখ: ০৯-০৫-২০১০
হাবিলাসদ্বীপ কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এখানে সভা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ নন্দী। এতে হরিসাধন দেবব্রহ্মণ, মানিক চৌধুরীর ছেলে দীপংকর চৌধুরী, কানাই লাল দাশ, পঞ্চানন চক্রবর্তী, নুরুল আরশাদ চৌধুরী, পুলক বিকাশ চৌধুরী, সিপিবির নেতা মাস্টার শ্যামল দে প্রমুখ বক্তব্য দেন।
সূত্রঃ দৈনিক আজাদী
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপে গত শুক্রবার ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বীরদের স্মরণে নির্মাণ করা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। এখানে ৫২-এর ভাষা আন্দোলন ও ’৭১-এর শহীদ, বীরকন্যা প্রীতিলতা ও কল্পনা দত্ত যোশী, মুক্তিযুদ্ধের সংগঠক মানিক চৌধুরী, কমরেড ধীরেন দাশ এবং মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা কিরণ সেন, হিমাংশু চক্রবর্তী, ফণী চৌধুরী, অমর দাশের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।হাবিলাসদ্বীপ কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এখানে সভা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ নন্দী। এতে হরিসাধন দেবব্রহ্মণ, মানিক চৌধুরীর ছেলে দীপংকর চৌধুরী, কানাই লাল দাশ, পঞ্চানন চক্রবর্তী, নুরুল আরশাদ চৌধুরী, পুলক বিকাশ চৌধুরী, সিপিবির নেতা মাস্টার শ্যামল দে প্রমুখ বক্তব্য দেন।
সূত্রঃ দৈনিক আজাদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন