শনিবার, ১০ মার্চ ২০১২
মানিক চৌধুরী বাঙালি জাতিসত্তার বিকাশের বাতিঘর: গণশিক্ষা মন্ত্রী
নিজস্ব
প্রতিবেদক: ‘মানিক চৌধুরী: স্বাধীনতা সংগ্রামের বিস্মৃতনায়ক’
স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল
আমিন বলেছেন, মানিক চৌধুরী বাঙ্গালী জাতিসত্তার বিকাশের বাতিঘর। জাতির
সংকট উত্তরণে তিনি আলো ছড়িয়েছেন। পরাধীনতার শৃঙ্খল মোচনে তিনি প্রেরণা
দিয়েছেন। তিনি আমাদের অস্তিত্বের শিকড়।
 |
| ক্যাপশন যুক্ত করুন |
গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক
মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল
আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আফসারুল
আমিন আরো বলেন, মানিক চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট
সহচর। তিনি বঙ্গবন্ধুকে প্রেরণা যোগাতেন। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন
করেছেন। তিনি বলেন, বাঙ্গালী জাতিবিস্মৃতিশীল বলে অপবাদ রয়েছে। মানিক
চৌধুরীর মত একজন কিংবদন্তিতুল্য বীর যদি বিস্মুতির অতলে হারিয়ে যান তা
হবে জাতির জন্য দুর্ভাগ্য। তিনি বলেন, এখন ক্ষমতায় মুক্তিযুদ্ধের
স্বপক্ষের শক্তি। এ সরকার জনগণের আশা আকাঙ্খার মঞ্চ। সকলের উচিৎ এ
সরকারকে সহায়তা করা। অননষ্ঠানের আলোচক মহানগর আওয়ামী লীগের সভাপতি
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মানিক চৌধুরী আমদের
আর্থিখভাবে সহায়তা করতেন। দুর্দিনে তিনি এগিয়ে আসতেন। তিনি বলেন,
বর্তমানে রাজনীতি বিত্তশালীদের পকেটে ঢুকে গেছে। তাদের পকেট থেকে রাজনীতি
বের করা যাবে কিনা সন্দেহ রয়েছে। তিনি বলেন, ছাত্রলীগ তাদের ছবি দিয়ে
পোস্টার ছাপিয়েছে। নেত্রীকে স্বাগতম জানিয়েছে। কিন্তু তারা এ টাকা পায়
কোথায়। তাদেরতো আয় থাকার কথা নয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা
করেন আওয়োমী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহমান, কবি ও সাংবাদিক আবুল
মোমেন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট রাণা দাশগুপ্ত, সিডিএ চেয়ারম্যান আব্দুচ
ছালাম, রাজনীতিক আশরাফ খান, সিপিবি নেতা কমরেড শাহ আলম, অধ্যাপক হোসাইন
কবির, মো. হারিস, মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম, এডভোকেট সুভাস চন্দ্র লালা
প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এ গ্রন্থের সম্পাদক সাংবাদিক নাসিরুদ্দিন
চৌধুরী। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী অতিথিদের নিয়ে এ গ্রন্থের
মোড়ক উম্মোচন করেন। আলোচকরা বলেন, মানিক চৌধুরী ছিলেন একজন খাঁটি দেশ
প্রেমিক। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাঁর মধ্যে কোন
লোভ ছিল না। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অনৈক্য দেখে
স্বাধীনতাবিরোধীরা ফনা তোলার চেষ্টা করছে। এ অনৈক্য দূর করে সকলকে
ঐক্যবদ্ধ হয়ে তাঁদের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন