মানিক চৌধুরীর মরণোত্তর সন্মাননা গ্রহণ করছেন দীপংকর চৌধুরী কাজল ২৭ ২ ২০১১ইং

শনিবার, ১৭ মার্চ, ২০১২

বইমেলায় ডেপুটি স্পিকার

09 Feb 2012   06:38:01 PM   Thursday BdST E-mail this

বইমেলায় ডেপুটি স্পিকার


এম জে ফেরদৌস, মহিউদ্দিন মাহমুদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বইমেলা থেকে: ‘মানিক চৌধুরী: স্মাধীনতা সংগ্রামের বিস্মৃত নায়ক’ বইটির মোড়ক উন্মোচন করতে বইমেলায় আসেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এম শওকত আলী।

বৃহস্পতিবার বিকেলে বইমেলার নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে মানিক চৌধুরীর অনবদ্য ভূমিকা রয়েছে। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত নায়কদের অন্যতম।’

বইটি সম্পাদনা  করেছেন নাসির উদ্দিন চৌধুরী। প্রকাশিত হয়েছে হাক্কানী পাবলিশার্স থেকে।
প্রধানমন্ত্রীর বাণী সম্বলিত এ বইটিতে স্মৃতিচারণ করেছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বাধীনতা সংগ্রামে মানিক চৌধুরীর অবিস্মরণীয় ভূমিকার কথা লেখকরা বর্ণনা করেছেন বইটিতে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২


 সূত্রঃ দৈনিক বাংলা ২৪ নিউজ

কোন মন্তব্য নেই: