চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র ও চট্টগ্রাম ইতিহাস চর্চা
কেন্দ্রের যৌথ উদ্যোগে চেরাগী পাহাড় কদম মোবারক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে
গতকাল বিকেল ৪ টায় চট্টগ্রামের কৃতী সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত,
মুক্তিযুদ্ধের সংগঠক ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরীর ৩৩ তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ। তিনি বলেছেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দিক নির্দেশনাকে মানিক চৌধুরী চট্টলার
প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর সহচর মানিক চৌধুরী এ জাতির অহংকার। তাঁর মত মানুষ চট্টগ্রামে জন্ম নেওয়ার কারণে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সুসংগঠিত হয়েছিল এবং স্বাধীনতা সংগ্রামের বাঙালির মুক্তি অর্জনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন। আজ জাতির ক্রান্তিলগ্নে মানিক চৌধুরীর মত নেতৃত্ব জাতি ভীষণভাবে অনুভব করছে। চট্টগ্রামের এম.এ আজিজ, জহুর আহম্মদ চৌধুরী, এম.এ হান্নানের মত মানিক চৌধুরী ও তাঁর কর্মে ও রাজনীতিক যোগ্যতায় স্বাধীনতাকামী মানুষের মাঝে আজীবন স্বপ্নদ্রষ্টা হয়ে বেঁচে থাকবেন।
সাংস্কৃতিক কর্মী খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক কিরণ লাল আচার্য।
আলোচনায় আরও অংশ নেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সঙ্গীত মিডিয়ার পরিচালক শিল্পী জামাল উদ্দিন, সাংস্কৃতিক কর্মী আবুল খায়ের, কবি শওকত জাহান, কবি আব্দুল জাব্বার আলী, আলী হোসেন, নয়ন বড়ুয়া, কেশব কান্তি পাল, ডা. অঞ্জন সেন, ন্যাপ নেতা এম.এ সালাম, কবি মীর মনিরুল হক সেলিম প্রমুখ।
http://www.suprobhat.com/?p=60283

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন