সম্প্রতি হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ভূপতি ভূষণ চৌধুরী প্রকাশ মানিক চৌধুরী স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সংসদের নিজ মাঠ ময়দানে ব্রাজিল বনাম আর্জেন্টিনা দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ব্রাজিল দল ৩-১ গোলে আর্জেন্টিনা দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন শুখলাল মজুমদার। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মদ্যে পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলকে পুরষ্কার প্রদান করেন ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। প্রদীপ্ত চক্রবর্ত্তী রননের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রয়াত মানিক চৌধুরীর সুযোগ্য সন্তান দীপংকর চৌধুরী কাজল, সমাজকল্যাণ সংসদের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী, সাধারণ সম্পাদক অরূপ কুমার চৌধুরী, প্রাক্তন সভাপতি বাবু মৃদুল নন্দী, প্রিয়ব্রত দাশ, প্রকৌশলী সফল কান্তি পাল, যীশুকেশ বিশ্বাস, সরোজ পাল, স্বপন মহাজন, দীপংকর চৌধুরী দয়াল প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন