হাবিলাসদ্বীপ সমাজকল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত মানিক চৌধুরী স্মৃতি আন্তঃফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃদুল কান্তি নন্দী। প্রদীপ্ত চক্রবর্তী রননের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন কনক চৌধুরী (বাবু) অরুপ চৌধুরী, প্রিয়ব্রত দাশ, যীশুকেশ বিশ্বাস, সরোজ পাল, প্রত্যয় চক্রবর্তী প্রমুখ। ফাইনাল খেলা পরিচালনা করেন রাসেল চৌধুরী (বাসু) ও তাকে সহযোগিতা করেন অর্পন দে (রানা), জিতু বিশ্বাস (বাবু)। সার্বিক সহযোগিতায় ছিলেন রাহুল চৌধুরী, পার্থ বিশ্বাস, নয়ন সেন, শংকর দে, রকি চৌধুরী প্রমুখ। ফাইনালে অজিত চৌধুরী স্মৃতি ফুটবল দল চ্যাম্পিয়ন ও উমা প্রসাদ বিশ্বাস (নারু) স্মৃতি ফুটবল দল রার্নাস আপ হয়।-বিজ্ঞপ্তি
